বাংলাদেশ ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

আল্লাহর ভালোবাসায় গড়ে ওঠে মানুষের গ্রহণযোগ্যতা

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল (আ.)-কে ডেকে বলেন, হে জিবরাইল, নিশ্চয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল (আ.)ও তাকে ভালোবাসতে শুরু করেন।

এরপর জিবরাইল (আ.) আসমানবাসীদের মধ্যে ঘোষণা করেন যে, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তাই তোমরাও তাকে ভালোবাসো। ফলে আসমানবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। এভাবেই সেই বান্দা আসমানবাসীদের কাছে প্রিয় হয়ে ওঠেন, এবং পরে জমিনবাসীদের কাছেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়।

সহিহ মুসলিমের অন্য বর্ণনায়ও এসেছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল (আ.)-কে বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল (আ.) তাকে ভালোবাসেন এবং আসমানে ঘোষণা দেন যে, আল্লাহ অমুককে ভালোবাসেন, তাই তোমরাও তাকে ভালোবাসো। এতে আসমানবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন এবং পৃথিবীতেও তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়।

অন্যদিকে, আল্লাহ যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, তখন জিবরাইল (আ.)-কে ডেকে বলেন, আমি অমুককে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো। তখন জিবরাইল (আ.) তাকে অপছন্দ করেন এবং আসমানে ঘোষণা করেন। ফলে আসমানবাসীরাও তাকে অপছন্দ করেন এবং পরে পৃথিবীতেও সে ব্যক্তি মানুষের কাছে অপ্রিয় হয়ে ওঠে।

(সহিহ বুখারি, হাদিস নং: ৩২০৯; মুসনাদে আহমাদ, হাদিস নং: ৮৫০০)

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

আল্লাহর ভালোবাসায় গড়ে ওঠে মানুষের গ্রহণযোগ্যতা

প্রকাশিত: ০৫:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬