বাংলাদেশ ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাগর–রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলো হাইকোর্ট

সংগৃহীত ছবি

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিয়েছে হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ায় উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সময় মঞ্জুর করেন।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বছরের ২৩ অক্টোবর আদালত তদন্ত শেষ করতে ছয় মাস সময় দিয়েছিল, যা আজ শেষ হওয়ার কথা ছিল।

শুনানিতে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির করার আবেদন জানান। তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, তদন্ত কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে আরও সময় প্রয়োজন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ১৩ বছর পেরিয়ে গেলেও একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল না হওয়া অত্যন্ত দুঃখজনক।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ সময় ধরে মামলার তদন্তে একাধিকবার তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

kalprakash.com/SS

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সাগর–রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলো হাইকোর্ট
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

সাগর–রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলো হাইকোর্ট

প্রকাশিত: ০১:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬