সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৩:৪০
শিরোনাম
অচেনা রূপে হাজির হলেন অভিনেত্রী দীপা খন্দকার পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা অচেনা রূপে হাজির হলেন অভিনেত্রী দীপা খন্দকার পপুলার ফার্মাসিউটিক্যালসে জুনিয়র অফিসার পদে নিয়োগ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে জরুরি স্বাস্থ্য নির্দেশিকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল ঘোষিত দেশব্যাপী সাত দিনের কর্মসূচি সফল করতে এবং তৃণমূলের সাধারণ মানুষকে জরুরি স্বাস্থ্য পরামর্শ দিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি)-এর নির্দেশনায় এই মেডিকেল টিম গঠন করা হয়েছে।

নবগঠিত মেডিকেল টিমের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলামকে।

টিমের অপর সদস্যরা হলেন—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান, স্বাস্থ্য সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. আল মামুন হাসান খান এমিল এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল।

মেডিকেল টিমের সদস্য ও যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, দেশবাসীকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্ত রাখতে এবং ঘরে ঘরে সচেতনতা ছড়িয়ে দিতেই এই মেডিকেল টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে এ টিম মাঠপর্যায়ে সমন্বয় ও স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা প্রদানের কাজ শুরু করেছে।

ডেঙ্গু সুরক্ষার উপায় তুলে ধরে তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। নিজ নিজ বাড়ির চারপাশ সর্বদা পরিষ্কার রাখতে হবে, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করে এডিস মশার প্রজনন ধ্বংস করতে হবে। পাশাপাশি দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং জ্বর অনুভূত হলে কোনো অবহেলা না করে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন

বিস্তারিত কমেন্টে