বাংলাদেশ ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট Logo তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’

মহাসড়কের পাশে সাবেক জবি শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুলেট বৈরাগী (৩৮) নামে এক কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। চাকরির কারণে কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার ৯ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের মা নীলিমা বৈরাগী জানান, বুলেট তার একমাত্র ছেলে। ৪১তম বিসিএসের নন-ক্যাডার পদে তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে রাজগঞ্জের বাসায় যাওয়ার কথা জানিয়েছিলেন।

শনিবার সকালে কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে মহাসড়কের ধারে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
মহাসড়কের পাশে সাবেক জবি শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার
জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট

মহাসড়কের পাশে সাবেক জবি শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৪০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬