বাংলাদেশ ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট Logo তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’

ডুজা সদস্যদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাব, দোষীদের দ্রুত বিচারের দাবি

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (পাবিপ্রবি প্রেসক্লাব)। একই সঙ্গে অনতিবিলম্বে দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৪ এপ্রিল) দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম স্বাক্ষরিত পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক-এর যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানীর শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। অভ্যুত্থানোত্তর সময়ে দেশে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশিত হলেও এখনও সাংবাদিকদের টার্গেট করে হামলার ঘটনা উদ্বেগজনক।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ এবং এটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শাহবাগ থানার এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গেলে ডুজার কয়েকজন সদস্য ছাত্রদলের কিছু নেতাকর্মীর হামলার শিকার হন।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোসেন মাহি, সাধারণ সম্পাদক লিটন ইসলাম, বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে দেয়াল লিখনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ডুজা সদস্যদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাব, দোষীদের দ্রুত বিচারের দাবি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট

ডুজা সদস্যদের ওপর হামলার প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাব, দোষীদের দ্রুত বিচারের দাবি

প্রকাশিত: ১২:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬