বাংলাদেশ ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট Logo তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’

সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা হলেও হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি বেরোবি

ছবিঃ সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশন–২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। গতবারের মতো এবারও বাংলাদেশের তালিকায় জায়গা পায়নি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

সম্প্রতি প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি বিশ্ববিদ্যালয়ই যৌথভাবে ৩০১–৩৫০ ব্যান্ডে অবস্থান করেছে। তাদের সামগ্রিক স্কোর ৩৮.৩–৪০.১।

তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চতুর্থ স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, যারা ৩৫১–৪০০ ব্যান্ডে জায়গা পেয়েছে।

এ ছাড়া ৪০১–৫০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

৫০১–৬০০ ব্যান্ডে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

৬০১–৮০০ ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সবশেষে ৮০১+ ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

অন্যদিকে, সিমাগো র‌্যাঙ্কিংয়ে গবেষণায় দেশ সেরা হলেও টাইমস হায়ার এডুকেশনের ২০২৬ সালের তালিকায় এবারও নাম আসেনি বেরোবির। ফলে টানা দ্বিতীয়বারের মতো এই র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকল বিশ্ববিদ্যালয়টি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান বলেন, এ র‍্যাঙ্কিংয়ে স্থান পেতে হলে কয়েকটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা আমাদের পক্ষ থেকে পূরণ করা হয়নি। যেমন—কতজন শিক্ষক গবেষণা করেন, কী বিষয়ে গবেষণা করেন, কতজন শিক্ষকের পিএইচডি ডিগ্রি রয়েছে—এসব তথ্য জমা দিতে হয়। তবে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এসব তথ্য ও ডিগ্রির বিবরণ প্রকাশে নির্দেশনা দেওয়া হবে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা হলেও হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি বেরোবি
জনপ্রিয় সংবাদ

বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট

সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা হলেও হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি বেরোবি

প্রকাশিত: ১২:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬