বাংলাদেশ ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী Logo আজকের উল্লেখযোগ্য কর্মসূচি Logo টানা দুই দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক Logo ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলাজুড়ে উৎসবের আমেজ Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন অধ্যায়, সই হলো সমঝোতা স্মারক

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত, ঘাটতি পূরণে উদ্যোগ সরকারের

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাতে সেচ ব্যবস্থা সচল রাখা এবং শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ ব্যবহারের বৈষম্য কমাতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে লোডশেডিং কার্যকর করা হবে। তার মতে, গ্রামের কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং পর্যাপ্ত বিদ্যুৎ পান, সেটি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বুধবার (২২ এপ্রিল) দেশের বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হয়, যার কারণে লোডশেডিং করতে বাধ্য হচ্ছে সরকার।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার কথাও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষায়, গতকাল জ্বালানি ইস্যুতে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি সাময়িকভাবে প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত, ঘাটতি পূরণে উদ্যোগ সরকারের

প্রকাশিত: ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬