রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪০:৩১

রোহিতের রেকর্ড ভেঙে কোহলিকে ছুঁলেন অভিষেক শর্মা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:৫৩
শেয়ার: mail
রোহিতের রেকর্ড ভেঙে কোহলিকে ছুঁলেন অভিষেক শর্মা

ছবি: সংগৃহীত

আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন অভিষেক শর্মা। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে শতরান তুলে নিয়ে আলোচনায় উঠে এসেছেন এই ভারতীয় ওপেনার। এটি তার আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় নতুন মাইলফলক স্পর্শ করেছেন অভিষেক। এর আগে ৮টি সেঞ্চুরি নিয়ে এগিয়ে ছিলেন রোহিত শর্মা। নবম সেঞ্চুরি করে তিনি এখন বিরাট কোহলির সমান উচ্চতায় পৌঁছে গেছেন।

দিল্লির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। বিশেষ করে অফ স্পিনের বিরুদ্ধে আগের দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিনি। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ১৩৫ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৪টি চার। স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০।

ইনিংস চলাকালে দুইবার জীবন পান অভিষেক। একবার নীতিশ রানার হাতে ক্যাচ উঠলেও সেটি তালুবন্দি হয়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি এবং পরে আরও দ্রুতগতিতে পৌঁছে যান শতরানে।

এদিন আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েন অভিষেক। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০০০ রান পূর্ণ করেন তিনি, যা করতে তার লেগেছে ৮০ ম্যাচ। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০০ বা তার বেশি রান করেছিলেন ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন।

অভিষেকের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ট্রাভিস হেড করেন ৩৭ রান, ঈশান কিষাণ ২৫ রান। শেষদিকে হেনরিখ ক্লাসেনের ১৩ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস দলকে বড় সংগ্রহ গড়তে সহায়তা করে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

রোহিতের রেকর্ড ভেঙে কোহলিকে ছুঁলেন অভিষেক শর্মা

বিস্তারিত কমেন্টে