বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২৫:৪৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ডিজেলের দাম বাড়লেও এখনই ভাড়া নয়: মালিক সমিতির কঠোর নির্দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৩২
শেয়ার: mail
ডিজেলের দাম বাড়লেও এখনই ভাড়া নয়: মালিক সমিতির কঠোর নির্দেশ

বাসে ভাড়া সংগ্রহ করা হচ্ছে (ফাইল ছবি)

ডিজেলের দাম বৃদ্ধি সত্ত্বেও সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে একইসঙ্গে পরিবহন খাতের বিদ্যমান সংকটের কথাও তুলে ধরেছে সমিতি। তারা জানিয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে গেছে।

এই প্রেক্ষাপটে পরিবহন খাতকে লোকসান থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ডিজেল বাসভাড়া

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ডিজেলের দাম বাড়লেও এখনই ভাড়া নয়: মালিক সমিতির কঠোর নির্দেশ

বিস্তারিত কমেন্টে