বাংলাদেশ ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০৫:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন—

أَمِ ٱتَّخَذُوۤاْ آلِهَةً مِّنَ ٱلأَرْضِ هُمْ يُنشِرُونَ (٢١)

সরল অনুবাদ:
তারা যেসব মাটির দেবতা গ্রহণ করেছে, সেগুলো কি মৃতকে জীবিত করতে সক্ষম?

সংক্ষিপ্ত ব্যাখ্যা:
আরবের মুশরিকরা মাটির তৈরি যেসব দেবতা গ্রহণ করেছিল, সেগুলো যে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন—এ কথাই এখানে বোঝানো হয়েছে। তাই প্রশ্নের মাধ্যমে অস্বীকৃতি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ, যারা কোনো কিছুরই ক্ষমতা রাখে না, তাদেরকে কিভাবে আল্লাহর শরিক বানানো হয় এবং তাদের ইবাদত করা হয়?

يُنشِرُونَ শব্দের অর্থ হলো—কোনো পড়ে থাকা প্রাণহীন বস্তুকে তুলে দাঁড় করানো বা জীবিত করা। এতে আয়াতের অর্থ দাঁড়ায়, যেসব সত্তাকে তারা উপাস্য হিসেবে গ্রহণ করেছে, তাদের মধ্যে কি এমন কেউ আছে, যে নিষ্প্রাণ বস্তুর মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে? যদি আল্লাহ ছাড়া আর কেউ এ ক্ষমতার অধিকারী না হয়—আর মুশরিকরাও তা স্বীকার করে—তাহলে তারা কিভাবে এসবকে উপাস্য হিসেবে গ্রহণ করে?

শিক্ষা ও বিধান:
১. মানুষ যেসব মাটির বা সৃষ্ট জিনিসকে উপাস্য বানায়, তারা কোনো ক্ষমতার অধিকারী নয়। প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর।

২. মূর্তি বা সৃষ্ট কোনো কিছুই জীবন দিতে পারে না। জীবন দেওয়া ও নেওয়া একমাত্র আল্লাহর কাজ।

৩. অন্ধ অনুসরণ নয়—যুক্তি দিয়ে ভাবতে হবে। যে সত্তা জীবন দিতে পারে না, সে কখনো উপাস্য হতে পারে না।

৪. মানুষ যা নিজেরাই তৈরি করে, তা কখনোই স্রষ্টা হতে পারে না। সৃষ্টি ও স্রষ্টার পার্থক্য এ আয়াতে স্পষ্ট। তাই একমাত্র আল্লাহর ইবাদতেই মনোনিবেশ করা উচিত।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

প্রকাশিত: ০৫:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬