মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৭:১৬
শিরোনাম
● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক

প্রতীকী ছবি (সংগৃহীত)

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন এক অনার্স পড়ুয়া যুবতী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বিভাস বালা (২৭), বলরাম বালার ছেলে। তার সঙ্গে পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলার জয়খাঁ মান্দারতলী গ্রামের এক অনার্স পড়ুয়া যুবতীর প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বিভাস। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে এড়িয়ে যেতে থাকেন তিনি।

এরই প্রতিবাদে গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ওই যুবতী বিভাসের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তবে তিনি বাড়িতে প্রবেশ করার পরপরই বিভাস বালা গা ঢাকা দেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভাস বালা আত্মগোপনে থেকে কিছু প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে অনশনরত যুবতীকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া যারা মেয়েটির পক্ষে কথা বলছেন, তাদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অনশনরত যুবতী সাংবাদিকদের জানান, বিভাস প্রায় তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক করে তাকে প্রতারিত করেছেন। তিনি বলেন, তিনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী এবং বিয়ে না করলে তিনি বাঁচবেন না।

এ বিষয়ে বিভাস বালার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং কোনো সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু সমাধান করা হোক।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, গা ঢাকা যুবক

বিস্তারিত কমেন্টে