রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০৪:২৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বাগেরহাট জেলা কারাগারে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:০৮
শেয়ার: mail
বাগেরহাট জেলা কারাগারে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

ছবিঃ সংগৃহীত

বাগেরহাট, ১৫ এপ্রিল ২০২৬: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাগেরহাট জেলা কারাগারে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন করা হয়েছে। বন্দী ও কারা কর্মকর্তাদের অংশগ্রহণে কারাগার প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে ভরপুর।

নববর্ষের সকালে বন্দীদের জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও আলুভর্তা। পরে বন্দীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

দুপুরে বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের তালিকায় ছিল পোলাও, মুরগির রোস্ট, ডিমের তরকারি, সালাদ, মিষ্টান্ন, কোমল পানীয় এবং পান-সুপারি। এ আয়োজনে মোট ৪৯৩ জন বন্দী অংশ নেন। বিশেষ খাবার বিতরণ কার্যক্রমে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জয়দেব চক্রবর্তী উপস্থিত ছিলেন।

কারা স্টাফদের জন্যও পৃথকভাবে আয়োজন রাখা হয়। কারারক্ষীদের ব্যারাকে সকালে পান্তা-ইলিশ এবং দুপুরে মোরগ পোলাও পরিবেশন করা হয়।

নববর্ষ উপলক্ষে কারাগারের অভ্যন্তরকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। পাশাপাশি বন্দীদের হাতে আঁকা বৈশাখী আলপনায় কারাগারের সামনের অংশ নান্দনিক রূপ পায়।

বিকেলে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া স্টাফদের জন্য হাড়িভাঙা, বল নিক্ষেপ এবং নারী সদস্যদের জন্য বালিশ খেলা ও বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে।

এ বিষয়ে বাগেরহাট জেলা কারাগারের জেলার খন্দকার আল-মামুন জানান, সরকারের মানবিক ও কল্যাণমুখী উদ্যোগের ফলে কারাগারের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের কারণে বন্দীরা এখন আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন এবং কারাগারের পরিবেশ আরও মানবিক ও বাসযোগ্য হয়ে উঠেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাট জেলা কারাগারে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

বিস্তারিত কমেন্টে