বাংলাদেশ ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য তিন দুঃসংবাদ

বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি থাকতেই বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো—চোটে পড়ায় কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে।

ইংল্যান্ডে টটেনহ্যাম হটস্পার ও সান্ডারল্যান্ডের ম্যাচে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হন রোমেরো। ডান হাঁটুতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। তার লিগামেন্টে গুরুতর কোনো সমস্যা হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। গুরুতর হলে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

এদিকে ইন্টার মিলানের ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের চোট নিয়েও উদ্বেগ বাড়ছে। তার পুরোনো পেশির ইনজুরি আবার ফিরে এসেছে, যদিও কিছুদিন আগেই তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন।

অন্যদিকে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে অস্বস্তি অনুভব করেন। পরে শুরুর একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি এই বিশ্বকাপজয়ী তারকা।

বিশ্বকাপের আগে একসঙ্গে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট আর্জেন্টিনা শিবিরে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে, যা তাদের শিরোপা রক্ষার মিশনে প্রভাব ফেলতে পারে।

kalprakash.com/SS

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য তিন দুঃসংবাদ
জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার জন্য তিন দুঃসংবাদ

প্রকাশিত: ০৪:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬