বাংলাদেশ ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

তেজগাঁও কলেজে বিএনপির বিজয়ে শোকরানা দোয়া

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ০১:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১১ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় ঢাকার অন্যতম বৃহৎ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তেজগাঁও কলেজে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে কলেজের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলাম বলেন, যারা জুলুম-নির্যাতনের পক্ষে অবস্থান নেন, তাদের তেজগাঁও কলেজে কোন স্থান নেই। তিনি বলেন, “আমাদের বিজয় হয়েছে, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বেঁচে থাকতে এ কলেজে আর কোন জুলুম-নির্যাতন ঘটতে দেব না।”

কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি ও ইতিহাস বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রফিকুল আলম বলেন, বিএনপির এ বিজয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, গত ১৭ বছরে তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদের ঘটনাকে তিনি ‘চরম অবিচার’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, কলেজের সাম্প্রতিক সময়ের কার্যক্রমে নানা সীমাবদ্ধতা ছিল এবং ভবিষ্যতে যেন কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে অধ্যক্ষের প্রতি আহ্বান জানান।

কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি ও রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক সিলভিয়া খায়ের বলেন, এ বিজয়ে তারা আনন্দিত এবং মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। তিনি আশা প্রকাশ করেন, এখন থেকে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সবাই মিলেমিশে কাজ করবেন।

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, কলেজে কার কি রাজনৈতিক পরিচয় তা বিবেচ্য নয়; প্রতিষ্ঠান ও শিক্ষার পরিবেশ রক্ষাই সবার প্রধান দায়িত্ব। পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে তা গভর্নিং বডির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। শিক্ষক হিসেবে কোনো অসদাচরণ গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

শোকরানা দোয়া মাহফিলে তেজগাঁও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএনপির বিজয়ে শোকরানা দোয়া

প্রকাশিত: ০১:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬