বাংলাদেশ ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা Logo শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন: “খেলি শুধুই ভালোবাসার জন্য, প্রমাণের জন্য নয়” Logo আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস: শিশুদের যত্নে সচেতনতা জরুরি Logo ভূমিকম্প ঘিরে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা প্রস্তুত: ত্রাণমন্ত্রী Logo ট্রাম্পের ভাষণের পর ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করল Logo ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহেই শেষ হবে: ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ Logo মানবতাবিরোধী মামলায় ইনুর পুনঃতদন্তের আবেদন খারিজ Logo ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উড়ল ইরানের সর্ববৃহৎ পতাকা Logo ইসলামে জন্মনিয়ন্ত্রণ ও সন্তানের পরিকল্পনা: কী গ্রহণযোগ্য, কী হারাম Logo এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

১২ বছর বয়সে কোরআনের হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে

মাত্র ১২ বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী হিবা আল-সাফাদি। একইসঙ্গে আয়ত্ত করেছেন সাত কিরাআত। সৌদি আরবে অনুষ্ঠিত কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতার ২৭তম আসরে তার এই কৃতিত্ব বিশেষভাবে সবার নজর কাড়ে।

দৃষ্টিপ্রতিবন্ধী শ্রেণির প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে হিবা আল-সাফাদি শাতিবিয়্যা পদ্ধতিতে পূর্ণ সনদ ও শুদ্ধ বর্ণনার সঙ্গে পবিত্র কোরআনের সম্পূর্ণ হিফজ শেষ করেছেন। কোরআন হিফজের পাশাপাশি তিনি কোরআনের সাতটি স্বীকৃত কিরাআতেও দক্ষতা অর্জন করেছেন। এই বয়সে এমন কৃতিত্ব বিরল ও প্রশংসনীয়।

তার এই সাফল্য তুলে ধরা হয় ২৭তম কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতায়। প্রতিযোগিতাটি আয়োজন করে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়। এই প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে কোরআন হাফেজরা নিজেদের মেধা ও স্বাক্ষরতার পরিচয় দেওয়ার সুযোগ পান।

দৃষ্টিপ্রতিবন্ধকতা সত্ত্বেও হিবার অধ্যবসায় ও নিষ্ঠা প্রমাণ করে, শারীরিক সীমাবদ্ধতা জ্ঞান ও সাধনার পথে বাধা হতে পারে না। কোরআনের সঙ্গে তার এই যাত্রায় পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর সহায়তা ছিল উল্লেখযোগ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করে হিবা বলেন, কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্কই তাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। তার সাফল্য অনেকের জন্য অনুপ্রেরণা। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য, আন্তরিক চেষ্টা ও আল্লাহর সহায়তায় যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই সাংবাদিককে হেনস্থা ও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশে সিআরএ’র নিন্দা

১২ বছর বয়সে কোরআনের হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী

প্রকাশিত: ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬