বাংলাদেশ ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী আশ্বাস

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপনকালে আইনমন্ত্রী বলেন, ৪২ দিনে দেশে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। কুমিল্লা-৪ আসনের এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিলটির ওপর আপত্তি জানালে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু সে পথ বেছে নেয়নি। তিনি আরও বলেন, কোনো মা আর তার সন্তানকে ক্রসফায়ার বা গুমের নামে হারাতে চাই না।

আইনমন্ত্রী অধ্যাদেশ ২০২৫-এর ত্রুটি তুলে ধরেন। ওই অধ্যাদেশে তদন্ত প্রক্রিয়া, জরিমানা ও ক্ষতিপূরণ নির্ধারণে স্পষ্ট নির্দেশনা ছিল না। এছাড়া কমিশন নিজে মামলা করতে পারার ক্ষমতা থাকায় নিরপেক্ষতার প্রশ্ন তৈরি হতে পারত। এই অস্পষ্টতা দূর করতে এবং স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার সুযোগ রাখতে ২০০৯ সালের আইন পুনর্বহাল করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, গুম বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধ। কোনো আইন গোপন উদ্দেশ্য বা পক্ষপাতমূলকভাবে প্রণয়ন করা হলে তা শুরু থেকেই বাতিলযোগ্য। একটি আইন অন্তত ২০ বছর কার্যকর থাকার মতো ভাবনা নিয়ে তৈরি হওয়া উচিত।

তিনি প্রতিশ্রুতি দেন, বস্তি এলাকা থেকে শুরু করে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক মানবাধিকার আইন প্রণয়ন করা হবে। সংসদ সদস্যদেরও এই প্রক্রিয়ায় সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী আশ্বাস

প্রকাশিত: ০৩:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬