বাংলাদেশ ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের হুকুমনামা Logo ওএমএস’র চাল-আটা পাচারের সময় আটক, ৫০ হাজার টাকা জরিমানা Logo রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন Logo সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: প্রধানমন্ত্রী Logo সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩ Logo জামিনে মুক্ত হয়ে বিদ্যালয়ে যোগ দিলেন প্রধান শিক্ষিকা, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ Logo মিঠাপুকুরে প্রশাসনের নাকের ডগায় ভেজাল গুড় উৎপাদন, অভিযানের পরও বন্ধ হচ্ছে না কারখানা Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে

ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান বজায় থাকবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর ‘হামলা চালাবে’। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, বিমান ও সামরিক সদস্য অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ ইরানের ভেতরে এবং আশপাশে অবস্থান বজায় রাখবে, যতক্ষণ না প্রকৃত চুক্তিটি পুরোপুরি মানা হচ্ছে।

ট্রাম্প আরও সতর্ক করেছেন, যদি চুক্তি মানা না হয়—যদিও এটি খুবই অসম্ভব—তবে হামলা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, আগ্রাসী ও শক্তিশালী।

এর আগে, ইরান লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা “অযৌক্তিক” উল্লেখ করেছে। হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর তেহরান পাল্টা হুমকি দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে, যদিও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে।

ট্রাম্প তাঁর পোস্টে আরও উল্লেখ করেছেন, আগে এ বিষয়ে একমত হওয়া গিয়েছিল এবং বিপরীতমুখী সব ভুয়া বক্তব্য সত্ত্বেও—ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালী নিরাপদ থাকবে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের হুকুমনামা

ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান বজায় থাকবে: ট্রাম্প

প্রকাশিত: ০১:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬