বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০৮:৫২
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ববিতে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আগমন, সংকট নিরসনে দিলেন একাধিক প্রতিশ্রুতি

ববি প্রতিনিধি
ববি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:০৩
শেয়ার: mail
ববিতে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আগমন, সংকট নিরসনে দিলেন একাধিক প্রতিশ্রুতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নানা সংকট নিরসনে একাধিক আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সংকট নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অবকাঠামো সম্প্রসারণে ৫০ একর জমি অধিগ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী এসব প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সংকট হিসেবে দীর্ঘদিন ধরে আবাসন ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা উঠে আসছে। শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি, একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ, গবেষণার পরিবেশ তৈরি এবং অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের জন্য অতিরিক্ত জমির প্রয়োজনীয়তা রয়েছে। এ পরিস্থিতিতে ৫০ একর জমি গ্রহণের প্রতিশ্রুতিকে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যমান সংকট পর্যায়ক্রমে সমাধানের বিষয়েও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের প্রত্যাশা, শিক্ষামন্ত্রীর দেওয়া এসব প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সংকটগুলো নিরসন হবে। বিশেষ করে ৫০ একর জমি অধিগ্রহণ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং আবাসন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ববিতে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আগমন, সংকট নিরসনে দিলেন একাধিক প্রতিশ্রুতি

বিস্তারিত কমেন্টে