বাংলাদেশ ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫

হজে না যেতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণ করতে আগ্রহী মার্কিন নাগরিকদেরকে এবার হজ পালন না করতে পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস, রিয়াদ থেকে। গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার (৮ এপ্রিল) দূতাবাস জানায়, সৌদি কর্তৃপক্ষের দেওয়া ভ্রমণ সতর্কতার কারণে দেশটিতে ভ্রমণ পুনর্বিবেচনা করা উচিত। বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, এ বছর মক্কায় বাৎসরিক হজ-এ অংশগ্রহণ না করার জন্য।

দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, বর্তমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা কঠিন হতে পারে। তাই যেকোনো বড় জমায়েত বা ভ্রমণে বাড়তি ঝুঁকি রয়েছে।

হজ-২০২৬ সংক্রান্ত নিয়ম অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্মপরমিট ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে। মার্কিন নাগরিকদের অবশ্যই সৌদি সরকারের ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধ, জরিমানা, আটক বা বহিষ্কারের শাস্তির মুখে পড়তে হতে পারে। ওমরাহ ভিসা ধারকরা ৩ এপ্রিলের মধ্যে প্রবেশ করেছেন এবং তাদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে।

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

হজে না যেতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

প্রকাশিত: ০৪:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬