মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫০:৩৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

সংগৃহীত ছবি

আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র মানবজাতির মধ্যে সর্বোচ্চ মর্যাদা ও অনন্য বৈশিষ্ট্যে ভূষিত করেছেন। তাঁকে এমন অনেক বিশেষ অনুগ্রহ দান করা হয়েছে, যা অন্য কোনো নবী বা রাসুলকে একসঙ্গে দেওয়া হয়নি। নিচে তাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ মর্যাদা সংক্ষেপে তুলে ধরা হলো—

প্রথমত, আল্লাহ তাআলা মহানবী (সা.)-এর হাতে বায়আত গ্রহণকে নিজের হাতে বায়আত গ্রহণের সমতুল্য ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা আপনার হাতে বায়আত গ্রহণ করে, তারা মূলত আল্লাহর হাতেই বায়আত গ্রহণ করে। (সূরা আল-ফাতহ : ১০) এটি নবী (সা.)-এর মর্যাদার এক অনন্য প্রকাশ।

দ্বিতীয়ত, মহানবী (সা.)-কে শয়তানের প্রভাব থেকে বিশেষভাবে সুরক্ষা দেওয়া হয়েছিল। যদিও প্রতিটি মানুষের সঙ্গে একটি শয়তান নির্ধারিত থাকে, তবে রাসুলুল্লাহ (সা.)-এর ক্ষেত্রে আল্লাহ তাকে নিয়ন্ত্রণাধীন করে দেন এবং তিনি কেবল কল্যাণের দিকেই প্রভাব ফেলতে পারতেন। (সহিহ মুসলিম)

তৃতীয়ত, নবুওয়াতের ধারা তাঁর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। তিনি ছিলেন শেষ নবী ও রাসুল। তাঁর আগমনের মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে, যা ইসলামী আকিদার একটি মৌলিক বিষয়। (সহিহ মুসলিম)

চতুর্থত, তাঁর সুন্নাহকে অনুসরণযোগ্য হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে। কোরআনের পাশাপাশি তাঁর কথা, কাজ ও অনুমোদন ইসলামী শরিয়তের দ্বিতীয় প্রধান উৎস হিসেবে স্বীকৃত। (সুনানে আবু দাউদ)

পঞ্চমত, মিরাজের রাতে তিনি নবীদের ইমাম হিসেবে নামাজের নেতৃত্ব দিয়েছেন। এটি তাঁর নেতৃত্ব ও মর্যাদার একটি বিশেষ দিক। (সহিহ মুসলিম)

ষষ্ঠত, তাঁকে এমন পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী কোনো নবীকে দেওয়া হয়নি। এর মধ্যে রয়েছে—সমগ্র পৃথিবীকে নামাজের উপযোগী করা, যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা, বিশ্বজনীন নবুওয়াত, ব্যাপক সুপারিশের অধিকার এবং শত্রুর বিরুদ্ধে দূর থেকে প্রভাব বিস্তারের সাহায্য। (সহিহ বুখারি)

সপ্তমত, কিয়ামতের দিন তিনিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। তাঁর পূর্বে কোনো নবী-রাসুলও জান্নাতে প্রবেশ করবেন না বলে হাদিসে বর্ণিত হয়েছে। (সহিহ মুসলিম)

মহান আল্লাহ আমাদেরকে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি পূর্ণ ভালোবাসা, তাঁর সুন্নাহ অনুসরণ এবং তাঁর আদর্শে জীবন গঠনের তাওফিক দান করুন। আমিন।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: মহানবী (সা.)

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

বিস্তারিত কমেন্টে