বাংলাদেশ ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, শহীদদের স্মরণে দোয়া Logo হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা Logo জ্বালানি তেলের কৌশলগত মজুত ৯০ দিনে উন্নীত করতে সরকারের পরিকল্পনা Logo দুই বছরে স্বর্ণের দামে বড় উত্থান, ৯১ বার সমন্বয়ের পর এখন কোন পর্যায়ে বাজার? Logo চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান Logo নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ চূড়ান্ত নয়, সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা Logo নবম জাতীয় পে স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তনের প্রস্তাব, নিম্ন গ্রেডে বাড়তে পারে সুবিধা Logo ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, উৎসবে মেতেছে বুয়েন্স আয়ার্স ও রোজারিও Logo গ্রিন কার্ডে নতুন শর্ত বিবেচনায় ট্রাম্প প্রশাসন, লাগতে পারে জামানত Logo লিওনেল মেসির পুরো নাম কী? জানুন নামের শেষ অংশের ইতিহাস

মাটিরাঙ্গায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা ও উল্টোরথ মহোৎসব অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা ও উল্টোরথ মহোৎসব-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা ও উল্টোরথ মহোৎসবের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সনি ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বীনময় হেডম্যান এবং রথযাত্রা ও উল্টোরথ মহোৎসব উদযাপন কমিটির সভাপতি তপ্ত বিকাশ ত্রিপুরাসহ আরও অনেকে।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও শুভবোধ জাগরণের উৎস। তিনি পারস্পরিক ধর্মীয় সহনশীলতা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

ধর্মীয় এ উৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল, শহীদদের স্মরণে দোয়া

মাটিরাঙ্গায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা ও উল্টোরথ মহোৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬