রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০৫:৩২
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বান্দার তাওবায় আল্লাহ কেন সবচেয়ে বেশি আনন্দিত হন?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
বান্দার তাওবায় আল্লাহ কেন সবচেয়ে বেশি আনন্দিত হন?

আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা তাঁর বান্দার তাওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন, যে ব্যক্তি মরুভূমিতে নিজের হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পর আনন্দিত হয়। (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৯)

শিক্ষা:

হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন—

১. বান্দার পাপ ক্ষমা করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। তবে তিনি শাস্তি প্রদানের ক্ষেত্রেও অত্যন্ত কঠোর।

২. আলেমদের মতে, আল্লাহর অসীম ক্ষমাশীলতার ওপর ভরসা করে কেউ যেন পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে শৈথিল্য না দেখায়। কারণ পাপের প্রতি উদাসীনতা মানুষের তাওবার দরজা সংকুচিত করে দেয়।

৩. কোনো গুনাহকেই ছোট মনে করা উচিত নয়। কারণ ছোট গুনাহ একসময় মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যেতে পারে। যেমন আগুনের ছোট একটি স্ফুলিঙ্গও ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।

৪. মানুষ তাওবা করলে আল্লাহর কোনো লাভ বা প্রয়োজন পূরণ হয় না। তবুও তিনি বান্দার তাওবায় সন্তুষ্ট হন। কারণ তিনিই মানুষের স্রষ্টা ও প্রতিপালক। (মাউসুয়াতুল হাদিসিয়্যাহ)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বান্দার তাওবায় আল্লাহ কেন সবচেয়ে বেশি আনন্দিত হন?

বিস্তারিত কমেন্টে