বাংলাদেশ ১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ধোনির ফেরার অপেক্ষা চেন্নাইয়ের, আইপিএলে সিএসকের হতাশা অব্যাহত

ইনজুরি থেকে এখনও সেরে উঠতে পারেননি ধোনি। ছবি:এক্স

চলমান আইপিএলে নিজেদের প্রথম জয়ের সন্ধানে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। রুতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্বে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। গত আসরে শেষ স্থানে থাকার পর, এবারের আসরেও সিএসকের পারফরম্যান্সে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে।

টপ-অর্ডারের ব্যর্থতার পাশাপাশি দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে সাবেক অধিনায়ক ও আইকনিক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি। ৪৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার কাফ ইনজুরির কারণে এবারের মৌসুমের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি।

ভক্তরা ধোনির ফেরার অপেক্ষায় থাকলেও, ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ধোনি আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম টেডিয়াম ম্যাচেও খেলতে পারবেন না। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং পুরোপুরি ম্যাচ ফিট হতে অন্তত আরও এক সপ্তাহ সময় লাগবে। তবে সিএসকের আশা, ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাকে দলে পাওয়া যেতে পারে।

ধোনি ছাড়াও, দক্ষিণ আফ্রিকার ব্যাটার দেভাল্ড ব্রেভিসের ইনজুরি নিয়েও দল কিছুটা চিন্তিত। সিএসকের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, ব্রেভিসের অবস্থার উন্নতি হচ্ছে। তিনি বলেন, ‘এমএস এখন রিহ্যাবে আছে, কতদিন লাগবে বলা যাচ্ছে না। আশা করছি ব্রেভিস পরের ম্যাচে খেলতে পারবে, তবে সেটা তার উন্নতির ওপর নির্ভর করছে।’

এর আগে প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, ব্রেভিস প্রায় সুস্থ হয়ে উঠেছেন এবং দিল্লির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। ফ্লেমিং বলেন, ‘আমরা আশা করছি সে পরের ম্যাচের জন্য ফিট থাকবে। তাকে না পাওয়া বড় ক্ষতি, তবে ফেরত পাওয়ার অপেক্ষায় আছি।’

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

ধোনির ফেরার অপেক্ষা চেন্নাইয়ের, আইপিএলে সিএসকের হতাশা অব্যাহত

প্রকাশিত: ১২:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬