বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৩:৪৪
শিরোনাম
● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটির নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● পঞ্চগড়ে ২০ লাখ টাকার ইটের সড়ক ভেঙে আরসিসি ঢালাই, একই সড়কে দুই প্রকল্প নিয়ে প্রশ্ন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটির নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● পঞ্চগড়ে ২০ লাখ টাকার ইটের সড়ক ভেঙে আরসিসি ঢালাই, একই সড়কে দুই প্রকল্প নিয়ে প্রশ্ন

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

মো:মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মো:মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:২৯
শেয়ার: mail
বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বন্দর এলাকায় এসে শেষ হয়। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ ও ৮৯১-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। এতে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী বা স্বৈরাচারের দোসররা যাতে শ্রমিকদের মধ্যে প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি, জ্বালাও-পোড়াও কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তারা বলেন, বেনাপোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্দরের ভেতরে কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতকারী প্রবেশের চেষ্টা করলে শ্রমিকদের তাৎক্ষণিকভাবে প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শ্রমিক নেতারা আরও বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকেরা তা প্রতিহত করবেন। দেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় গার্মেন্টস শ্রমিকদের নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা বিবেচনা করে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান নেতারা।

সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকেরা। এ সময় নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল

বিস্তারিত কমেন্টে