শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:২৩:১২
শিরোনাম
● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের বরণ, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শাহাবুল ইসলাম ও অধ্যাপক ড. আব্দুর বারী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আলাল উদ্দিন।

এ ছাড়া সংগঠনটির সহসভাপতি শিবলু আহম্মেদ সাগর, কাউছার আহম্মেদ ও আমিনুল মোল্লা, সাধারণ সম্পাদক তুষার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইশমাম সাইফ শিহাব, দপ্তর সম্পাদক হাসিনুর রহমান আকাশ, অর্থ সম্পাদক মোহাম্মদ সবুজ ও প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাহমুদুল ইসলাম বলেন, নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আজ একটি ব্যাচের বিদায় এবং নতুন একটি ব্যাচের পথচলা শুরু হলো। সবার জন্য শুভকামনা রইল। শিক্ষার্থীদের হাত ধরে সংগঠন আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুর বারী বলেন, অক্লান্ত পরিশ্রম করে এ আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এই শিক্ষার্থীদের মধ্যেই ক্যাম্পাসে এক টুকরো নাটোর বেঁচে থাকবে। বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের প্রথম কাজ হলো মনোযোগ দিয়ে পড়ালেখা করা। শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে নাটোর বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একই বিভাগের অধ্যাপক ড. শাহাবুল ইসলাম বলেন, স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসেছে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। তাঁরা একদিন অধ্যবসায়ের সুফল পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে