শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৩৫:০৮
শিরোনাম
● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

মো. নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ২:৪৬
শেয়ার: mail
হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাসব্যাপী আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্ট-২০২৬-এর পর্দা নেমেছে। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের প্রতিযোগিতা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুব উল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। ব্যাডমিন্টন, ক্যারম, দাবা ও টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়াচর্চায় উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

মো. নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাসব্যাপী আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্ট-২০২৬-এর পর্দা নেমেছে। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের প্রতিযোগিতা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুব উল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। ব্যাডমিন্টন, ক্যারম, দাবা ও টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়াচর্চায় উৎসাহিত করার পাশাপাশি বিভি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হাবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ইন্ডোর টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

বিস্তারিত কমেন্টে