বাংলাদেশ ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে Logo বুর্জ খলিফার চেয়েও বেশি খরচে তৈরি ‘জিটিএ সিক্স’! Logo টানা ২৪ ঘণ্টা না খেলে শরীরে কী ঘটে? Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

জামিনে মুক্ত সাওদা সুমি: আমাদের কথা বলার সুযোগ দেয়া হোক

সংগৃহীত ছবি

ভোলায় আটক জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বিবি সাওদা (৩৭), ওরফে সাওদা সুমি জামিনে মুক্তি পেয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কথা বলার সুযোগ চেয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি কারাগার থেকে মুক্তি পান।

মুক্তির পর সাওদা সুমি বলেন, অসুস্থ দুই শিশুকে রেখে তাকে দুই রাত কারাগারে থাকতে হয়েছে এবং এ সময় তাকে চরম কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি বলেন, না খেয়ে ও না ঘুমিয়ে দিন কাটাতে হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতির জন্য তারা বর্তমান সরকারকে নির্বাচিত করেননি। ভবিষ্যতে যেন নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাওয়া যায়, সে দাবি জানান তিনি।

নিজেকে একজন ফ্রিল্যান্সার উল্লেখ করে সাওদা সুমি বলেন, তিনি কোনো ভিউ বা জনপ্রিয়তার জন্য নয়, বরং দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নিজের মতামত প্রকাশ করেছেন।

তিনি প্রশ্ন তোলেন, অতীত আন্দোলনে মানুষের ত্যাগের পরও যদি মতপ্রকাশের সুযোগ না থাকে, তবে সেই ত্যাগের মূল্য কী। বাকস্বাধীনতা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস সুমন জানান, গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের একটি বাসা থেকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টার শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
জামিনে মুক্ত সাওদা সুমি: আমাদের কথা বলার সুযোগ দেয়া হোক
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন

জামিনে মুক্ত সাওদা সুমি: আমাদের কথা বলার সুযোগ দেয়া হোক

প্রকাশিত: ০৫:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬