বাংলাদেশ ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংকট সত্ত্বেও বাংলাদেশ একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পাকিস্তান ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলো জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। বাংলাদেশে কৃষি কার্যক্রম, শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে এপ্রিল মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হরমুজ প্রণালিতে বিধিনিষেধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং দাম বেড়েছে। তবুও সরকার সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রেখেছে। দেশে ডিজেলের মজুত বর্তমানে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এপ্রিলের মধ্যে ১ লাখ ৪৮ হাজার মেট্রিক টন ডিজেল, ৪৪৩ টন অকটেন এবং ১৬ হাজার টন পেট্রল যোগ হবে।

মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে ৩৪২ অভিযান পরিচালনা করা হয়েছে। ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, অনেক মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন অভিযানে ৪০ লাখ ৬৭ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট, মনিটরিং টিম, জুম সভা এবং ট্যাগ অফিসার নিয়োগসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে: বিদ্যুৎ মন্ত্রী
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে: বিদ্যুৎ মন্ত্রী

প্রকাশিত: ১২:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬