বাংলাদেশ ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গাটিয়ারভিটা ডাঙ্গাপাড়া সীমান্তের ৮২৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান একই এলাকার মফিজুল ইসলামের ছেলে এবং বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ভুট্টাক্ষেতের পাশে ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ডেকে নেয়। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পেট ও ঘাড়ে গুলি লাগে। পরে প্রাণ বাঁচাতে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা সদেব নামে এক ভারতীয় নাগরিককে আটক করে।

এদিকে, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানিয়েছেন, ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলির ঘটনা তারা জেনেছেন।

kalprakash.com/SS
সোমবার, ৬ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত

প্রকাশিত: ০৬:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬