সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হলেও কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে বাঘাইহাট-সাজেক সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন আন্দোলনকারীরা। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে সাজেক থেকে জেএসএস সদস্যদের সরিয়ে নেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় সংগঠন দুটি সড়ক অবরোধের কর্মসূচি পালন করছে।
এদিকে অবরোধের কারণে পর্যটকদের সকালের পরিবর্তে বাঘাইহাট থেকে দুপুর দেড়টায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সাজেকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
kalprakash.com/IM