শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:০৪
শিরোনাম
● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন

জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয়পুরহাট সদর উপজেলা দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা দল।

শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে দুই দলই একাধিক আক্রমণ চালালেও কোনো দল গোল করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে টাইব্রেকারে কালাই উপজেলা দল চারটি গোল করে। অন্যদিকে জয়পুরহাট সদর উপজেলা দল গোল করতে পারে তিনটি। এতে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে কালাই উপজেলা দল।

খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারী, এমপি।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা অত্যন্ত জরুরি। জয়পুরহাটে ফুটবলের এই জোয়ার অব্যাহত রাখতে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল খেলা উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরহাটে টাইব্রেকারে সদরকে হারিয়ে কালাই চ্যাম্পিয়ন

বিস্তারিত কমেন্টে