সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১০:১৪
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

গাজায় এখনো চলছে গণহত্যা, মূল কারিগর নেতানিয়াহু: মামদানি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৯
শেয়ার: mail
গাজায় এখনো চলছে গণহত্যা, মূল কারিগর নেতানিয়াহু: মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মূল কারিগর হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির কথা বলা হলেও গাজা উপত্যকায় গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।

এক পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জোহরান মামদানি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সম্প্রতি নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সময় তাঁকে গ্রেপ্তার না করার সিদ্ধান্তটি ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন মামদানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই আদালতের সদস্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।

নেতানিয়াহু সম্পর্কে নিউইয়র্কের মেয়র বলেন, ‘যখন নেতানিয়াহুর কথা বলা হয়, তখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ গণহত্যার মূল কারিগরের কথা বলা হয়।’

মামদানি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ফিলিস্তিনিদের হত্যা বন্ধ হয়নি। এ প্রসঙ্গে তিনি গত সপ্তাহে নিরাপদ হিসেবে বিবেচিত একটি এলাকায় ১১ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশুর নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন।

তিনি আরও জানান, গত সপ্তাহে নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবনে কয়েকটি ফিলিস্তিনি পরিবারের সদস্যদের আতিথেয়তা দিয়েছিলেন তিনি। সেখানে তিনি তাঁদের পরিবারের জীবন কীভাবে ভেঙে পড়েছে, সে সম্পর্কে তাঁদের অভিজ্ঞতার কথা শুনেছেন।

মামদানি বলেন, ফিলিস্তিনিরা যা চান, তা মূলত সব মানুষেরই চাওয়া: একটি পরিবার, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন।

ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের সমালোচনা করে নিউইয়র্কের মেয়র বলেন, যুক্তরাষ্ট্র সরকার শুধু ফিলিস্তিনিদের এসব অধিকার থেকে বঞ্চিত হতে দেখছে না, বরং আর্থিকভাবেও এই প্রক্রিয়ায় সমর্থন জোগাচ্ছে।

সূত্র: ফরোয়ার্ড

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

গাজায় এখনো চলছে গণহত্যা, মূল কারিগর নেতানিয়াহু: মামদানি

বিস্তারিত কমেন্টে