সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১০:১২
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

সমাজসেবায় চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননা পেলেন হাবীব আজম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
সমাজসেবায় চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননা পেলেন হাবীব আজম

শিক্ষা, ক্রীড়া, মানবিক সহায়তা ও স্থানীয় উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও সমাজসেবক মো. হাবীব আজমকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে চ্যানেল আই।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকিব, পিপিএম তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

হাবীব আজম দীর্ঘদিন ধরে পার্বত্য রাঙামাটির সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ তৈরি এবং তরুণদের মাদকমুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছেন।

এ ছাড়া পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা, স্থানীয় পর্যটন খাতের বিকাশ এবং সামাজিক অবকাঠামো উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

সম্মাননা গ্রহণের পর হাবীব আজম ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি সমাজসেবামূলক কাজে তরুণ ও সক্ষম ব্যক্তিদের আরও উৎসাহিত করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সমাজসেবায় চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননা পেলেন হাবীব আজম

বিস্তারিত কমেন্টে