শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৯:০৯
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ধানখেত থেকে চা দোকানি নারীর মরদেহ উদ্ধার

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬
শেয়ার: mail
ধানখেত থেকে চা দোকানি নারীর মরদেহ উদ্ধার

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানখেত থেকে হাসিনা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বালাপাড়া বাজারে ‘ভাবির চায়ের দোকান’ নামে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের দোলাবাড়ি এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসিনা চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নুর রশিদের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন হাসিনা। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়িতে না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

শুক্রবার সকালে দোলাবাড়ি এলাকার একটি ধানখেতে এক নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটির প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ধানখেত থেকে চা দোকানি নারীর মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে