সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৩:০৪
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

উপজেলা হয়েও ড্রেনেজব্যবস্থা নেই, দুর্ভোগে রুহিয়া বাজার

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫
শেয়ার: mail
উপজেলা হয়েও ড্রেনেজব্যবস্থা নেই, দুর্ভোগে রুহিয়া বাজার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার ব্যস্ততম রুহিয়া বাজারে ড্রেনেজব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও পথচারীরা।

ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই বাজারটি ঠাকুরগাঁও-রুহিয়া-আটোয়ারী-পঞ্চগড় সড়কের ওপর অবস্থিত হওয়ায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও বিক্রেতারা ছুটে আসেন। এ কারণে কয়েকটি গ্রামের মানুষের কাছে এটি প্রধান বাজার হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ড্রেনেজব্যবস্থা না থাকায় সড়কের দুই পাশে খানাখন্দ সৃষ্টি হয়ে সড়কটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। পানি বের হওয়ার কোনো পথ না থাকায় সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

দিনের পর দিন পানি জমে থাকায় ইটের তৈরি সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ওই পথ দিয়ে চলাচলকারী পথচারীদের যেমন নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে, তেমনি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, ড্রেনেজব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সড়কের দুই পাশ তলিয়ে গেছে। পানি জমে খালখন্দে পরিণত হয়েছে, বের হওয়ার কোনো পথ নেই। এ অবস্থায় ভোগান্তি মাথায় নিয়ে প্রতিদিন ওই পানিবন্দি পথ দিয়ে শত শত পথচারী যাতায়াত করছেন। জনদুর্ভোগ কমাতে দ্রুত টেকসই ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার করা প্রয়োজন।

পথচারী সাঈদ হোসেন বলেন, ‘রুহিয়া এখন উপজেলা, তারপরও এটার কাজ হয় না কেন। দীর্ঘদিন ধরে এই সমস্যা দেখার মতো কেউ নেই।’

বাজারের ব্যবসায়ীরা জানান, টানা দুই দিনের বৃষ্টির পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা। গুরুত্বপূর্ণ এই বাজারে উন্নত ড্রেনেজব্যবস্থা নেই।

ব্যবসায়ীরা আরও জানান, বাজারের দুই পাশে পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পশ্চিম পাশে থাকা ছোট ড্রেনটিও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন করতে পারছে না। ফলে সামান্য বৃষ্টি হলেই পানি সড়কের মাঝখান দিয়ে প্রবাহিত হয়। এতে সড়কের দুই পাশে কাদা জমে যায় এবং ধীরে ধীরে ইটের সড়কটি নষ্ট হচ্ছে।

রুহিয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, বাজারের ড্রেনেজব্যবস্থা চরম খারাপ অবস্থায় রয়েছে। আগে একটি ড্রেন ছিল, সেটি এখন বন্ধ। এ কারণে প্রতিবছর ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তিনি। তিনি আরও বলেন, এ সমস্যার সমাধান করতে হলে বাজারে দ্রুত বড় আকারের ড্রেন নির্মাণ করা প্রয়োজন।

এদিকে ময়লা-আবর্জনা ও কাদাপানিতে বাজারের পরিবেশও দিন দিন নষ্ট হচ্ছে। ব্যস্ততম এই বাজারে এমন অকার্যকর ড্রেনেজব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করা হলে অফিস সহকারী পবিত্র রায় জানান, ইউএনও ঢাকায় প্রশিক্ষণে আছেন। তিনি ফিরলে বিষয়টি তাঁকে অবহিত করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

উপজেলা হয়েও ড্রেনেজব্যবস্থা নেই, দুর্ভোগে রুহিয়া বাজার

বিস্তারিত কমেন্টে