শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:৩২
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১
শেয়ার: mail
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার পর এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়েছিলেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। তবে সেই ঘটনার পর এবার নিজস্ব কনসার্ট সিরিজ নিয়ে ইউরোপে ফিরছেন তিনি। নতুন এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ফ্রি প্যালেস্টাইন’।

ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নতুন কনসার্ট সিরিজের ঘোষণা দিয়েছেন ম্যাকলমোর। প্রকাশিত পোস্টারে ‘ম্যাকলমোর অ্যান্ড ফ্রেন্ডস—ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ শিরোনামের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি ও শান্তির বার্তা তুলে ধরা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর ডাবলিন, ২৯ অক্টোবর প্যারিস এবং ৩০ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে কনসার্টগুলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অনুষ্ঠান থেকে অর্জিত সমস্ত লভ্যাংশ ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর তহবিলে দেওয়া হবে।

এর আগে এড শিরানের ‘লুপ ট্যুর’-এর অংশ হিসেবে বিভিন্ন আয়োজনে পারফর্ম করেছিলেন ম্যাকলমোর। একক পরিবেশনার সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং গাজা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। এর পর তাকে ওই সফর থেকে বাদ দেওয়ার ঘোষণা আসে।

ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। তার প্রতি সংহতি জানিয়ে কয়েকজন শিল্পীও এড শিরানের কনসার্ট বর্জনের ঘোষণা দেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে মুখ খোলেন এড শিরান। তিনি জানান, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজকদের ছিল, তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।

সেই ঘটনার কয়েক সপ্তাহ পরই নিজস্ব ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজের ঘোষণা দিলেন ম্যাকলমোর। নতুন এই আয়োজনের মাধ্যমে সংগীতের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতির বার্তাও তুলে ধরতে চান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর

বিস্তারিত কমেন্টে