সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৩:৪৪
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

কুড়িগ্রামে শিশুদের মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষায় পরামর্শ সভা

বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম
বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৪
শেয়ার: mail
কুড়িগ্রামে শিশুদের মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষায় পরামর্শ সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা, মানসিক স্বাস্থ্য, ডিজিটাল সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আরডিআরএস হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস ইতালিয়ার উদ্যোগে ‘সমতার আলো’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিপিসি) সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় শিশু সুরক্ষায় প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধারাবাহিক শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, ইংরেজি দক্ষতা উন্নয়নে সহায়তা, শিক্ষক প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রমকে স্থানীয় বাস্তবতা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সদরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন, “‘সমতার আলো’ প্রকল্পের লক্ষ্য হলো প্রান্তিক শিশু-কিশোরদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহায়ক শিক্ষা পরিবেশ তৈরি করা, যাতে তারা শিক্ষা, মানসিক সুস্থতা ও নিরাপদ ডিজিটাল ব্যবহারের সুযোগ পেয়ে সমতার আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। সেই সঙ্গে প্রান্তিক শিশুদের আরও যুক্ত করার আহ্বান জানাই।”

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিলমারি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, টেরে ডেস হোমস ইতালিয়ার প্রকল্প ব্যবস্থাপক মো. বেনজীর শাহ্‌ শোভন, প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেল এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

সভায় অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুড়িগ্রামে শিশুদের মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষায় পরামর্শ সভা

বিস্তারিত কমেন্টে