শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩০:৪৪
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

স্পোর্টস ডেস্ক। ছবি: সংগৃহীত

গভীর আর্থিক সংকটের মুখে পড়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আর্থিক স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। একই সঙ্গে নারীদের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লেজ ও আগামী বছরের উইমেনস সুপার-৫০ প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।

সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডিয়ারিং এক বিবৃতিতে জানান, চরম আর্থিক সংকট মোকাবিলায় বোর্ডকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর অংশ হিসেবে জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমানো হয়েছে। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদ ১২ মাস থেকে কমিয়ে সাত মাস করা হয়েছে।

পরিচালন ব্যয়ের ওপর বাড়তি চাপের কারণে নারীদের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা টি-টোয়েন্টি ব্লেজ এবং আগামী বছরের উইমেনস সুপার-৫০ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নারী ক্রিকেটারদের উন্নয়ন কার্যক্রম চালু রাখতে আগামী বছর একটি ‘বেস্ট ভার্সেস বেস্ট’ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বকে সামনে রেখে পৃথক কোয়ালিফাইং টুর্নামেন্ট আয়োজন করা হবে। তবে এসব আয়োজনের ব্যয় সিডব্লিউআই বহন করবে না। সংশ্লিষ্ট ক্যারিবীয় দেশের ক্রিকেট বোর্ড, অলিম্পিক অ্যাসোসিয়েশন ও স্থানীয় পৃষ্ঠপোষকদের এই ব্যয়ভার বহন করতে হবে।

সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী জানান, ঘরোয়া দলগুলোর যাতায়াত, হোটেল ও ম্যাচ ফির পুরো ব্যয় এখন আর বোর্ডের একার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। গত ১৫ বছরে শুধু ঘরোয়া বিমান ভ্রমণের পেছনেই ৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে।

তবে সংকট মোকাবিলায় বোর্ডের নেওয়া সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেটাররা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই তারা বেতন ও চুক্তির মেয়াদ কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে সিডব্লিউআই।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

বিস্তারিত কমেন্টে