শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১২:৪১
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১
শেয়ার: mail
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ের আগে যেতে না পারলেও শেষ পর্যন্ত সেখানে পৌঁছে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। একই সঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন তিন ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাসের ওপরও ভরসা রাখছেন এই মিডফিল্ডার।

ইন্দোনেশিয়ায় পৌঁছে জামাল বলেন, ‘অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে ভালো লাগছে। আমরা আরও কিছুটা আগে আসতে চেয়েছিলাম। কিন্তু ভিসাসংক্রান্ত সমস্যার কারণে আসতে পারিনি। তবে অবশেষে আমরা এখানে এসেছি।’

ইন্দোনেশিয়ায় তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। জামালের মতে, প্রতিটি ম্যাচই কঠিন হতে যাচ্ছে। তবে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ দল।

তিনি বলেন, ‘কোচ যেমন বলেছেন, আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তিনটি ম্যাচের জন্য মুখিয়ে আছি। আমরা জানি, এটি কঠিন হতে যাচ্ছে। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের ভালো আত্মবিশ্বাস রয়েছে। একই সঙ্গে আমরা জানি, এটি কঠিন হবে।’

তবে এই সফরকে শুধু ফলাফলের দিক থেকে দেখছেন না জামাল। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ থাকায় ইন্দোনেশিয়ার এই সফরকে প্রস্তুতির অংশ হিসেবেও দেখছে বাংলাদেশ। এক মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া সাফই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

জামালের ভাষায়, ‘কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। কারণ এক মাসের মধ্যে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য।’

তবে প্রস্তুতি হলেও মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ। সফর থেকে কয়েকটি পয়েন্ট কিংবা এক-দুটি জয় নিয়ে ফিরতে পারলে সেটিকে সফল সফর হিসেবেই দেখবেন জামাল।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিযোগিতা করতে চাই। যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

বিস্তারিত কমেন্টে