বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫৫:০৬
শিরোনাম
কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯
শেয়ার: mail
নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদি আরবের উদ্দেশে রওনা হন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লুৎফুজ্জামান বাবর চান তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা ধর্মীয় অনুশাসন মেনে চলুক। এ উদ্দেশ্যেই নিজস্ব অর্থায়নে ৪৭ জনকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন তিনি।

হায়দার আলী জানান, ওমরাহ পালনে যাওয়া ৪৭ জনের মধ্যে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন রয়েছেন। তাদের সঙ্গে তিনিও সৌদি আরবে গেছেন। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এ কাফেলার সঙ্গে সৌদি আরব যাননি।

ওমরাহ পালনে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল রয়েছেন। খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানও এ দলে আছেন।

মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন, ‘আমাদের এমপি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি চান আমরাও ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেই উদ্দেশ্যেই তিনি আমাদের ওমরাহ পালনের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন এবং আমাদের ওমরাহ কবুল করেন। আমরা তার প্রতি অশেষ কৃতজ্ঞ।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর

বিস্তারিত কমেন্টে