শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১২:৩৭
শিরোনাম
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‘আমরা এখন তিনজন’— বিজয়-রাশমিকার পোস্টে নেটদুনিয়ায় তোলপাড়

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২
শেয়ার: mail
‘আমরা এখন তিনজন’— বিজয়-রাশমিকার পোস্টে নেটদুনিয়ায় তোলপাড়

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে আবারও সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিয়ের দেড় মাস না পেরোতেই তাদের একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও জল্পনা।

সম্প্রতি এই তারকা জুটি একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন— “আমরা এখন তিনজন।” আর এতেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে নানা ব্যাখ্যা। অনেক ভক্তই ধরে নিয়েছেন, খুব শিগগিরই বাবা-মা হতে যাচ্ছেন তারা। ফলে মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছা বার্তায়।

তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বিজয়-রাশমিকা। ফলে ‘তিনজন’ হওয়ার এই বার্তার প্রকৃত অর্থ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এদিকে পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। অনেকের ধারণা, এটি নতুন কোনো প্রজেক্ট বা প্রচারণার অংশও হতে পারে।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে একাংশ এ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা। আবার কেউ তুলনা টেনেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গেও।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়-রাশমিকা। পরে হায়দ্রাবাদে বিনোদন জগতের বন্ধুদের জন্য সংবর্ধনার আয়োজন করেন তারা। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

‘আমরা এখন তিনজন’— বিজয়-রাশমিকার পোস্টে নেটদুনিয়ায় তোলপাড়

বিস্তারিত কমেন্টে