দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা কেটে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক বিশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো আশঙ্কা আর নেই। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পূর্বে জারি করা স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও নিশ্চিত করেছে, সমুদ্র শান্ত থাকায় বর্তমানে দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো ধরনের বৈরী আবহাওয়া বা ঝোড়ো হাওয়াজনিত সতর্কসংকেত কার্যকর নেই।
kalprakash.com/IM