শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৭:৪৯
শিরোনাম
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩
শেয়ার: mail
৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন!

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বলিউডের জ্যেষ্ঠ ও জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তাকে ৬৭ বছর বয়সে এসেও বিয়ে কিংবা অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নিয়মিত অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বয়স নিয়ে সমাজের অযাচিত কৌতূহল নিয়ে খোলামেলা ও কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে নীনা গুপ্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, চারপাশ থেকে যখন ‘কবে বিয়ে করবেন’ কিংবা শরীর ও মাতৃত্ব সংক্রান্ত ব্যক্তিগত নানা প্রশ্ন ওঠে, তখন তিনি কীভাবে তা সামলান। জবাবে স্পষ্টভাষী এই অভিনেত্রী বলেন, আমি তো আর কারও বাবার টাকায় চলি না, কারও ওপর আর্থিকভাবে নির্ভরশীলও নই। তাহলে অন্যদের সমস্যাটা কোথায়? কে বিয়ে করল আর কে করল না—তা নিয়ে কেন এত মাথাব্যথা? আমি এসব অযাচিত কৌতূহলকে ঠিক এভাবেই অগ্রাহ্য করি।

কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর সেখান থেকে তাঁর কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। শাড়ির কারণে কোমরের অংশ কিছুটা স্ফীত দেখা দেওয়ায় নেটিজেনদের একটি অংশ দাবি করতে শুরু করে, ষাটোর্ধ্ব বয়সে মা হতে চলেছেন এই তারকা।

সেই অদ্ভুত গুঞ্জন প্রসঙ্গে নীনা গুপ্তা স্মৃতিচারণ করে বলেন, এটি ছিল নিতান্তই শাড়ির কুঁচি ও ভাঁজের কারণে তৈরি হওয়া একটি দৃশ্যমান বিভ্রান্তি। শাড়িটি ঠিকঠাক করার সময় কোমরের কাছে কিছুটা ফোলা মতো হয়েছিল। তা দেখেই কিছু লোক বলতে শুরু করল ৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা। বিষয়টি নিয়ে তিনি নিজেও পরে বেশ মজা পেয়েছিলেন। তিনি রসিকতা করে তাঁর সহকারীদেরও বলে দিয়েছিলেন, কেউ জিজ্ঞেস করলে যেন বলে দেয় যে তিনি সত্যিই অন্তঃসত্ত্বা। এমনকি কাউকে শরীর নিয়ে কটাক্ষ বা ‘বডি শেমিং’ করা হলে তিনিও তাঁদের পাত্তা না দিয়ে রসিকতার ছলে একই ধরনের উত্তর দেওয়ার পরামর্শ দেন।

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ার নীনা গুপ্তার। আশির দশকের ক্লাসিক সিনেমা থেকে শুরু করে সমসাময়িক আধুনিক ধারার চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজের জাত চিনিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘বধ টু’, ‘বাধাই হো’ কিংবা ‘মেট্রো… ইন দিনো’র মতো আলোচিত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। বড় পর্দার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত দাপুটের সঙ্গে কাজ করে যাচ্ছেন এই গুণী শিল্পী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন!

বিস্তারিত কমেন্টে