শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৭:৪০
শিরোনাম
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং বলপূর্বক গুমের মূল নির্দেশদাতা হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা নিজেই ছিলেন এসব গুমের মূল নির্দেশদাতা। অথচ তিনি ভুক্তভোগী পরিবারগুলোকে গণভবনে ডেকে এনে তাঁদের স্ত্রী ও সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন এবং স্বজনদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। অথচ তিনি ভালোভাবেই জানতেন, গুম হওয়া ব্যক্তিরা প্রকৃতপক্ষে কোথায় এবং কী অবস্থায় আছেন।

তিনি বলেন, এই নির্মম আচরণ ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর মতো ভূমিকা পালন করেছেন। তৎকালীন সময়ে সাধারণ মানুষ তাঁর এই দ্বিমুখী চরিত্র পুরোপুরি উপলব্ধি করতে না পারলেও এখন দেশবাসীর কাছে সবকিছু দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে।

বিগত সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ টেনে স্পিকার বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর ধরে হাতকড়া পরিয়ে অন্ধকার আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল, যা চরম নিষ্ঠুর ও জঘন্য মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত। গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাঁর অনুসারীরাও দিশেহারা হয়ে পড়েছে। এমনকি তাঁর আমলে পদায়ন পাওয়া বিভিন্ন স্তরের সুবিধাভোগী ব্যক্তিবর্গও আত্মগোপনে চলে গেছেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল এবং উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন

বিস্তারিত কমেন্টে