মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪৮:৫১
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে আনুষ্ঠানিকভাবে ইতি টানতে যাচ্ছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর থেকেই গুঞ্জন ছিল, ঘরের মাঠে প্রিয় সমর্থকদের সামনে বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে রাজকীয় সংবর্ধনায় বিদায় জানাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচের জন্য ঘোষিত জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে। এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ।

৮৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই মাঠে প্রিয় অধিনায়ককে সম্মান জানাতে ভক্ত-সমর্থকদের ঢল নামবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এএফএ সভাপতি ক্লাউডিও তাপিয়া বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক ও অধিনায়ক লিওনেল মেসিকে আমন্ত্রণ জানানো হয়েছে; যেন ঘরের মাঠে আগামী ৬ অক্টোবর তিনি এমন এক বিদায় সংবর্ধনা পান, যা তাঁর শতভাগ প্রাপ্য।

ঐতিহাসিক এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও পরিবারসহ বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিশ্বকাপের ফাইনালে গোলযোগের ঘটনায় ফিফার নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে এ ম্যাচে মাঠে দেখা যাবে না।

এদিকে সাম্প্রতিক কিছু শাস্তিমূলক নিষেধাজ্ঞার মেয়াদ অক্টোবরের শুরুতেই শেষ হয়ে যাওয়ায় পূর্ণ গ্যালারিভর্তি দর্শকের উপস্থিতিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেসির এই বিদায়ী সংবর্ধনা। বেনিন ম্যাচের আগে আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ

বিস্তারিত কমেন্টে