শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:১০:০৫
শিরোনাম
● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭
শেয়ার: mail
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদের ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ছয় আসামি হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

রায়ে আদালত জানান, আন্দোলন চলাকালে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর সুপরিকল্পিত সশস্ত্র হামলা, দমন-পীড়ন এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনে আসামিদের প্রত্যক্ষ প্ররোচনা ও নির্দেশনার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এ সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

বিস্তারিত কমেন্টে