সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৭:৩৪
শিরোনাম
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাল সন্ধ্যা থেকেই শিল্পে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা গাজায় ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধের দাবি রাশিদা তালিবের মুন্সীগঞ্জে পদ্মার ভয়াবহ ভাঙনে বিলীন আস্ত জামে মসজিদ হরমুজ প্রণালীতে উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় মেডিকেল টিম গঠন মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা উচিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাল সন্ধ্যা থেকেই শিল্পে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্যের ভিত্তিতে আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।

১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার নগরের র‍্যাব-৭ মিডিয়া সেন্টারে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

ঘোষিত পুরস্কারের তালিকা অনুযায়ী, লুট হওয়া রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপার রাইফেলের সঠিক তথ্যের জন্য ২ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া শটগান, পিস্তল ও গ্যাসগানের তথ্যের জন্য ৫০ হাজার টাকা এবং গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডে ৫০ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

র‍্যাব-৭ অধিনায়ক জানান, জননিরাপত্তা সুনিশ্চিত করা এবং লুণ্ঠিত অস্ত্র দ্রুততম সময়ে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করা প্রয়োজন। তিনি আশ্বস্ত করেন, তথ্যদাতাদের পরিচয় শতভাগ গোপন রাখা হবে।

একই সঙ্গে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের এই বিশেষ কার্যক্রমে ইতিবাচক জনমত গঠন এবং সার্বিক সহযোগিতায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭

বিস্তারিত কমেন্টে