সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:৩৮
শিরোনাম
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩ রাবিতে সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং’ রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩ রাবিতে সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং’

গোপীনাথপুর বাজারে ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
গোপীনাথপুর বাজারে ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারের স্টেশন রোডে ময়লা-আবর্জনায় ভরাট ড্রেন পরিষ্কার এবং জমে থাকা পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ বাস্তবায়িত হয়।

১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার স্টেশন রোড এলাকায় ড্রেন পরিষ্কারের পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ড্রেনের ভেতর জমে থাকা বর্জ্য অপসারণ করে পানি চলাচলের পথ সচল করা হয়।

এছাড়া স্টেশন রোডের টিউবওয়েল এলাকা থেকে জমে থাকা পানি উত্তর দিকে নিষ্কাশনের জন্য ৬ ইঞ্চি ডোর পাইপ স্থাপন করা হয়েছে। এর ফলে সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে নিয়ে এ সামাজিক কার্যক্রমে উদ্যোগী হন আসন্ন গোপীনাথপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুর আলম। তিনি বলেন, বাজারের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, স্টেশন রোডের ড্রেনটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে তীব্র ভোগান্তির সৃষ্টি হতো। ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের এই উদ্যোগের ফলে চলাচলে স্বস্তি ফিরবে।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত ড্রেন পরিষ্কার ও টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে গোপীনাথপুর বাজার আরও পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে রূপ নেবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গোপীনাথপুর বাজারে ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

বিস্তারিত কমেন্টে