শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৯:০৩
শিরোনাম
● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● প্রথমবার অংশ নিয়েই কারাতে প্রতিযোগিতায় ইবির তিন ব্রোঞ্জ ● মোড়েলগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি ● জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান ● চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান ● দেবিদ্বারে আপন ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক হাফেজ ও মাদ্রাসাশিক্ষক ● চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক ● জিল বাংলা সুগার মিলস লি.-এর ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুম উদ্বোধন ● হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল ● চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল ● কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা ● প্রথমবার অংশ নিয়েই কারাতে প্রতিযোগিতায় ইবির তিন ব্রোঞ্জ ● মোড়েলগঞ্জে বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধের দাবি ● জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান

২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০
শেয়ার: mail
২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে এবং আগামী ১৭ সেপ্টেম্বর টিকার আরেকটি চালান পৌঁছাবে। পর্যাপ্ত টিকা সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলসহ সারা দেশেই এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতের নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে যেসব শিশু বাদ পড়েছে, তাদের শনাক্ত করে এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। মূলত আগের হাম-রুবেলা কর্মসূচিতে টিকা না পাওয়া শিশু, দুর্গম এলাকায় বসবাসকারী এবং যেসব শিশুর টিকার ডোজে ঘাটতি রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে দেশে প্রতি গজে পানি জমে থাকে, সে দেশে মশা আটকানো সম্ভব নয়। ঢাকার বাইরে প্রতিটি হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু ডেঙ্গু হলেই রোগীরা দ্রুত ঢাকায় চলে আসেন।’ চিকিৎসকদের রেফার করার বিষয়ে তিনি বলেন, চিকিৎসকদের মধ্যেও অনেক সময় এক ধরনের ভীতি কাজ করে, যার কারণে তারা রোগীদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে