মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৮:২২
শিরোনাম
ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নারী-শিশুসহ আহত ৭৩ শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢাকছে উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নারী-শিশুসহ আহত ৭৩ শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢাকছে উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ পেস বোলিং সেনসেশন মারুফা আক্তার। আইসিসির নারী টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপের এক বিশাল লাফ দিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে এ চিত্র দেখা গেছে। মারুফা ছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের সুলতানা খাতুন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারদের।

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মারুফা। পরের ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। এমন নজরকাড়া নৈপুণ্যের সুবাদে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১৮ নম্বরে উঠে এসেছেন ২১ বছর বয়সী এই ডানহাতি পেসার। ৬২২ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিং ও রেটিং—দুটিতেই নিজের ক্যারিয়ার সেরা উচ্চতা স্পর্শ করলেন তিনি। এর আগে গত মে মাসে তিনি ২৩তম স্থানে উঠেছিলেন।

মারুফার পাশাপাশি সুখবর পেয়েছেন অফ স্পিনার সুলতানা খাতুনও। লঙ্কানদের বিপক্ষে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়ার সুবাদে ৯ ধাপ এগিয়ে তিনি এখন বোলারদের তালিকায় ৩৭ নম্বরে অবস্থান করছেন। তবে র‍্যাঙ্কিংয়ে কিছুটা অবনমন হয়েছে লেগ স্পিনার রাবেয়া খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের। রাবেয়া এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে এবং নাহিদা চার ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন।

অন্যদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা বিশে বাংলাদেশের কোনো ব্যাটার না থাকলেও উন্নতির ধারা বজায় রয়েছে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলে তিন ধাপ উন্নতি হয়েছে সোবহানা মোস্তারির; তিনি এখন অবস্থান করছেন ৩৬ নম্বরে। এ ছাড়া পাঁচ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন ওপেনার দিলারা আক্তার।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মারুফা আক্তার

বিস্তারিত কমেন্টে